কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাড্ডায় ছাত্রদের বিক্ষোভ মিছিল

বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে মিছিল করে তারা। এ সময় মিছিলের সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১১টার আগে থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর হয় সংক্ষিপ্ত সমাবেশ। বৃষ্টির মধ্যেই তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে ছাত্ররা ৯ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে এক শিক্ষার্থী বলেন, প্রশাসনের বর্বরতা অতীতের সকল আন্দোলন ছাড়িয়ে গেছে। আড়াই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। এর বিচার করতে হবে।

বেলা ১১টা ২০ মিনিটে পুলিশ সদস্যরা এসে হাজির হয়। তারা ছাত্রদের সঙ্গে কথা বলে মিছিল কোন পর্যন্ত যাবে, তা জেনে নেয়। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে মিছিলটি বের হয়। তারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফটক থেকে মিছিল শুরু বাড্ডা রামপুরা সড়কের দিকে যায়। সেখান থেকে ঘুরে ইস্ট ওয়েস্টের সামনে এসে শেষ হয়। ফেরার সময় পুলিশি পাহাড়ায় মিছিলটি আসতে দেখা যায়।

ডিএমপি বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, আমরা শিক্ষার্থীদের প্রতিপক্ষ নই। তাাদের শান্তিপূর্ণ আন্দোলনে দুষ্কৃতকারীরা যেন প্রবেশ করে সহিংসতা করতে না পারে সে জন্য নিরাপত্তা দিচ্ছি। শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X