কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার নিন্দা ও প্রতিবাদ বিএজে’র

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টের লোগো। ছবি : সংগৃহীত

ভারতের কতিপয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট গল্প প্রচার ও প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্ট-বিএজে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির মিডিয়াবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন ফয়সাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইন্ধনে ভারতীয় কিছু গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত হয়েছে বলে মনে করেন বিএজে নেতারা। অবিলম্বে এ ধরনের অসত্য ও বায়োবীয় প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়ে বিএজে সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান বলেন, তিলকে তাল করে প্রচার করে ভারতীয় মিডিয়া প্রকারান্তরে তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

বিবৃতিতে বিএজে নেতারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপকালে সে দেশের সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যে আহ্বান জানিয়েছেন তাকে সাধুবাদ জানান। এ আহ্বানে সাড়া দিয়ে দূরভিসন্ধিমূলক প্রোপাগান্ডা থেকে বিরত থাকারও অনুরোধ জানান নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১০

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১১

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১২

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৪

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৫

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৬

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৭

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৮

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৯

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

২০
X