কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় দিনেদুপুরে গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (২০ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক হয়ে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়ক দিয়ে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি যাচ্ছিল। এ সময় চারজন মোটরসাইকেলে এসে গাড়িটির পথ আটকায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেয়। পরে চালক গাড়ি থামালে গাড়ির ভেতরে থাকা টাকা লুট করে নেয় ডাকাতরা।

নেসলের পণ্য বিতরণকারী প্রতিষ্ঠানের নাম এসএ এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির গুদামের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, তাদের প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম গাড়িতে করে টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতির পর জনসমক্ষেই পালিয়ে যায় ডাকাতরা। মোটরসাইকেলযোগে বেড়িবাঁধ সড়ক ধরে ঢাকা উদ্যান এলাকার দিকে যেতে দেখা যায় তাদের।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X