কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় দুদিন পর দেখা মিলেছে সূর্যের

ঢাকায় দেখা মিলেছে সূর্যের। ছবি : কালবেলা
ঢাকায় দেখা মিলেছে সূর্যের। ছবি : কালবেলা

কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীতে টানা দুদিন সূর্যের দেখা না মিললেও আজ দেখা মিলেছে।

শনিবার (০৪ জানুয়ারি) ভোরে রাজধানীতে কিছুটা শীত অনুভূত হলেও খুব একটা কুয়াশা ছিল না। সকাল ৯টার দিকে সূর্যের দেখা মেলে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, কিছুটা কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে না। তবে গত দুদিনের তুলনায় আজ (০৪ জানুয়ারি) ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলবে। ঢাকা এবং আশপাশের এলাকায় ঘন কুয়াশা কমতে শুরু করেছে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকতে পারে। আর কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসব এলাকার দিনের তাপমাত্রা সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

একইসঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X