কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে নগরবাসীকে ডিএনসিসি প্রশাসকের সতর্কতামূলক বার্তা

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : কালবেলা

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিন দিন মাঝারি থেকে তীব্র দাবদাহের আশঙ্কা রয়েছে। তীব্র গরমের সময় শারীরিকভাবে সুস্থ থাকাটা খুব জরুরি। তাই স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেসব নির্দেশনা দিয়েছে তা মেনে চলা উচিত বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক।

নগরবাসীর জন্য তীব্র দাবদাহ সংক্রান্ত সতর্কতামূলক বার্তা ডিএনসিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

শনিবার (১০ মে) ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীর উদ্দেশ্যে এক বার্তায় তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি কিছু নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেন।

নির্দেশনাগুলো হলো-

* রোদ এড়িয়ে চলুন বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একান্ত জরুরি কাজে বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করুন।

* প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। কাজের ফাঁকে ফাঁকে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম গ্রহণ করুন। সম্ভব হলে মাঝে মাঝে চোখেমুখে পানির ঝাপটা দিন।

* হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করুন। অতিরিক্ত রোদের মাঝে বেশি সময় ধরে শারীরিক পরিশ্রমী কাজ ও খেলাধুলা থেকে বিরত থাকুন।

* সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। অসুস্থবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

* পোষা প্রাণী, রাস্তায় থাকা প্রাণী ও পাখিদের জন্য বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির সামনে পথের ধারে কিংবা আঙিনায় পানি পান করার ব্যবস্থা রাখুন।

* তাপপ্রবাহ চলাকালীন সময়ে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী, শ্রমজীবী ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X