কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে ঈদের জামায়াতের সময় ঘোষণা

ঈদের জামাত। পুরোনো ছবি
ঈদের জামাত। পুরোনো ছবি

সৌদি আরবে ঈদুল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিকবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের আয়োজন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের প্রধান জামাত নির্ধারিত ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে। যেসব মসজিদ সাধারণত ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয় না বা ঈদগাহের খুব কাছে অবস্থিত, সেসব স্থানে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহেই নামাজ আদায় করতে হবে।

ঈদের জামাত নির্বিঘ্ন করতে দেশব্যাপী সব মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নামাজের আগে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, মুসল্লিদের জন্য একটি পরিশুদ্ধ ও আধ্যাত্মিক অভিজ্ঞতা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ঈদের নামাজের দিন বৃষ্টিপাত হয়, তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর অনুষ্ঠিত হবে। এতে মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য, সৌদি আরবে নামাজের সময়সূচি উম্ম আল কুরা ক্যালেন্ডারের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মসজিদ ও ঈদগাহে ইমামদের জামাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

সৌদি সরকারের এই পদক্ষেপে মুসল্লিদের জন্য ঈদের নামাজকে সুশৃঙ্খল ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X