কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৩:১৫ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ

বনানীতে নারীদের চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার

গ্রেপ্তার মিনি ট্রাকচালক মো. টিটন ইসলাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মিনি ট্রাকচালক মো. টিটন ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকার বনানীতে পোশাক শ্রমিক দুই নারীকে চাপা দেওয়া মিনি ট্রাকচালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১০ মার্চ) রাতে তাকে গ্রেপ্তারের তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

এদিকে সন্ধ্যায় চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এর আগে সোমবার সকাল ৬টার দিকে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ২ পোশাক শ্রমিককে চাপা দেয় একটি মিনি ট্রাক। এতে ২ পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তার সহকর্মীরা। ফলে বনানী, মহাখালী, গুলশান ও তার পাশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ৭ ঘণ্টা অবরোধের পর দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

নিহত একজনের নাম মিনারা আক্তার, তার বাড়ি নরসিংদীর রায়পুরায়। অপরজনের পরিচয় জানা যায়নি।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, সকালে অফিসে যাওয়ার সময় সড়ক পার হতে গেলে একটি মিনি ট্রাক তাদের চাপা দেয়। ওই মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১০

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১১

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১২

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৩

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৫

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৬

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৭

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৮

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৯

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

২০
X