কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে ২ মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের

ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে গাড়িতে জাকির হোসেন ও মিজানুর নামের দুজনের মরদেহ পাওয়া যায়। বিষয়টিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের মরদেহ নিতে আসেন স্বজনরা।

জাকিরের স্বজনদের দাবি, ২ বছর আগে দালালের চক্রান্তে পড়ে পল্টন এলাকার একটি ট্রাভেল এজেন্সিকে ২৫ লাখ টাকা দেন আমেরিকা যাওয়ার জন্য। তবে আমেরিকা পাঠাতে পারেনি এজেন্সিটি। পরবর্তীতে সেই টাকাও ফেরত দেয়নি তারা। গত ১০ আগস্ট সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু এর পরদিন উদ্ধার হয় জাকির ও তার বন্ধুর লাশ।

এর আগে, সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১০ আগস্ট) ভোরে সাদা রঙের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল। সকালে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করতে গেলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, আমরা মালিকের খোঁজ পেয়েছি। তিনি রোববার ভোরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন ওই গাড়িতে করে। পরে তিনি একা চলে গেলেও গাড়ির চালক এবং তার সঙ্গী ওই গাড়িতে এসে অবস্থান করছিলেন।

বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, সিআইডিসহ অন্য এক্সপার্টরা আসছেন। তারা তদন্ত করবেন। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের কাজ চলছে। গাড়ির মালিকও আসছেন। সব ধরনের তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু সে বিষয়টি পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১১

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১২

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৩

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৪

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৫

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৬

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৭

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৮

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৯

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

২০
X