কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

উত্তরায় খাল পরিষ্কার করলেন বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে উত্তরায় খাল পরিষ্কার করা হয়। ছবি : কালবেলা
বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে উত্তরায় খাল পরিষ্কার করা হয়। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

সোমবার (৮ সেপ্টেম্বর) ষষ্ঠ দিনের মতো ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে (এভিনিউ-৯) অফিসার্স ক্লাব সংলগ্ন ২ নম্বর ব্রিজের পাশে এই খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। আফাজ উদ্দিন সশরীরে উপস্থিত থেকে নিজ হাতে খাল পরিষ্কার করে কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তব্যে তিনি বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত মাসব্যাপী এই কর্মসূচি সারা দেশে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে আমরা জনগণকে একত্রিত করতে চাই এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তা পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা জনগণের স্বার্থে রাজনীতি করি। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিএনপি সব সময় দৃঢ় অবস্থানে ছিল এবং আছে। কোনো অন্যায়কারীর সঙ্গে আমরা কখনোই আপস করব না। জনগণের শক্তিই আমাদের মূল শক্তি। তাই জনগণের কল্যাণে বিএনপি যেমন আন্দোলন করেছে, তেমনি পরিবেশ রক্ষায় ও জনদুর্ভোগ লাঘবেও কাজ করছে।

এ সময় আফাজ উদ্দিন রাজনৈতিক ভিন্নমত নির্বিশেষে সবাইকে পরিচ্ছন্ন নগর গড়ার কাজে অংশ নেওয়ারও আহ্বান জানান।

কর্মসূচিতে আরও অংশ নেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ও মো. আওলাদ হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল পাশা, থানার সিনিয়র সদস্য মো. বাদল হাওলাদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X