কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এস এম ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

কারখানা শ্রমিক আল আমিন বলেন, সকাল বেলায় আমরা কারখানার নিচ তলায় থাকা বয়লার রুমে কাজ করছিলাম। আনুমানিক সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে বিকট একটি বিস্ফোরণ ঘটে, যার সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আমরা ছয়জন দগ্ধ হই। পরে আমাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ডা. শাওন আরও বলেন, কার শরীরের কত শতাংশ পুড়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X