কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রূপনগরে আগুনের ১২ দিন পর মিলল আরও এক মরদেহ

রূপনগরে আগুনের ১২ দিন পর মিলল আরও এক মরদেহ
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ১২ দিন পর সেখান থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ওই আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।

রোববার (২৬ অক্টোম্বর) সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার পোশাক কারখানাটির ভেতরে লাশটি পাওয়া যায়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কারখানাটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছল।

তবে উদ্ধার হওয়া লাশটি পুরুষ নাকি নারীর, তা এখনো বোঝা যায়নি। তবে একজন নারীরই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একটি পরিবার তাদের এক মেয়ের নিখোঁজ হওয়ার কথা বলে আসছিল।

গত ১৪ অক্টোবর ওই পোশাক কারখানা এবং এর পাশে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পোশাক কারখানার ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১৬ লাশ উদ্ধার করেন।

সেদিন রাতে কয়েকটি অ্যাম্বুলেন্সে করে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ১৯ অক্টোবর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X