কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান। ছবি : কালবেলা
উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান। ছবি : কালবেলা

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে যেন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য রাজধানীর উত্তরার ২১টি পয়েন্টে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

জনগণের জানমালের নিরাপত্তায় বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত এই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেবেন তারা।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুবদল, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রবিউল আওয়াল ভূঁইয়া রবির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল গণমাধ্যমকে বলেন, আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা উত্তরার গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেব। অতীতের ন্যায় আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজপথে থাকবে।

উত্তরা-পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয় বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা আমরা দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের এই বিজয়কে একটি চক্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তারা মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে জনতার বিজয়কে ভিন্নখাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেব না। সব ধরনের নাশকতা বন্ধে আমরা প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X