কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, জানা গেল পরিচয়

আওয়ামী লীগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
আওয়ামী লীগের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের বিভিন্ন টিম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোস্তফা (৫৬); মিরপুর থানাধীন ৭নং ওয়ার্ডস্থ এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম লিটন (৫৫); ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. মাহাবুল আকন্দ (২০); নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাব উদ্দীন (৬০) ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু (৪৩)।

ডিএমপির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X