কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে নাজমা বেগম নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেছেন রোগীর স্বজনরা। এ ঘটনার জেরে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১টা ২০ মিনিটের দিকে মেডিসিন ভবনের সাততলায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইন্টার্ন চিকিৎসক শিহাব জানান, এক রোগীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ডা. তৌহিদ, ডা. রাহাত, ডা. বাপ্পি ও ডা. নাঈমকে মারধর করেন। তাদের হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক না আসা পর্যন্ত এই গেট খোলা হবে না।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে দুজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা রয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা গেট বন্ধ করে রেখেছেন।

এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X