কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কূটনীতিক ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং এতিম শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সম্মানে পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি ইফতার মাহফিলই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ মার্চ) দেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে। ঢাকায় কর্মরত কূটনৈতিক মিশনের প্রধান ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা সেখানে অংশ নেবেন। বর্তমান সরকার কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইফতার মাহফিল তারই ধারাবাহিক অংশ।

এরপর শনিবার (৭ মার্চ) মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন কালবেলাকে এ তথ্য জানান। তিনি বলেন, খরচ সাশ্রয়ের জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান একই ভেন্যুতে একই স্টেজে দুটি ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী এমন একজন মানুষ, যিনি একটি টাকাও অতিরিক্ত খরচ করতে চান না।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল। এছাড়া আগামী ১০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানেও ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ দুটি ইফতারের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অতীতে রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। বিরোধী দলে থাকলেও বিএনপি সেই ধারা অব্যাহত রেখেছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি সম্প্রতি সরকার গঠন করেছে।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথম রোজায় রাজধানীর ভাষানটেকসহ কয়েকটি এলাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। পাশাপাশি রমজান মাসজুড়ে তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১০

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১১

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১২

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৩

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৪

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৫

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৭

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৮

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৯

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

২০
X