কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

রোববার (৮ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

মির্জা ফখরুলের কর্মসূচি

এদিন বেলা ১১টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। পাটমন্ত্রীর কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ে তাঁতশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধন অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ধর্মমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৫টায় গুলশানে গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ্ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। নাহিদ ইসলামের কর্মসূচি সকাল ১০টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নারীশক্তির আত্মপ্রকাশ ও সাম্প্রতিককালে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিকার এবং ধর্ষণের বিচার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাগরিক সংলাপ ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’র পক্ষে থেকে নাগরিক সংলাপ আয়োজন করা হয়েছে। সিরডাপ মিলনায়তনে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ সংলাপ অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলনের কর্মসূচি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে ‘বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১০

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৩

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৪

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৫

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৬

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৭

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৮

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

২০
X