রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:০৬ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

ঈদের নামাজ পড়ানো নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

জামায়াত-বিএনপির হাতাহাতিতে পুলিশের উপস্থিতি। ছবি : কালবেলা
জামায়াত-বিএনপির হাতাহাতিতে পুলিশের উপস্থিতি। ছবি : কালবেলা

রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের হাতাহাতির ঘটনায় একজন মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোহনপুরের সাকোঁয়া গ্রামে এ ঘটনায় ঘটে।

মৃত জামায়াত কর্মীর নাম মো. আলাউদ্দিন (৫৫)। তিনি সাকোঁয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদগাহে ঈদের জামাত কোন ইমাম পড়াবেন সেটাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে হট্টগোল বাঁধে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে ঘটনাস্থলে আলাউদ্দিন নামের একজন ব্যক্তি আসে এবং তার ছেলেদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজনার একপর্যায়ে তিনি স্ট্রোক করে মারা যান। মৃত ওই ব্যক্তির দুই ছেলে জামায়াতের সমর্থক বলে জানা গেছে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। এতে মো. আলাউদ্দিন হাতাহাতি থামাতে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছে।

তিনি আরও বলেন, যিনি মারা গেছেন তার ছেলেরা জামায়াতের কর্মী। তবে যিনি মারা গেছে তিনি কোন দলের সেটি স্পষ্ট নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে ঘটনায় পর বিক্ষুব্ধ জামায়াতের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করেন। অবরোধে একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X