শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিডিকলিংয়ের নতুন কার্যালয় উদ্বোধন

বিডিকলিংয়ের নতুন কার্যালয় উদ্বোধন। ছবি : সংগৃহীত
বিডিকলিংয়ের নতুন কার্যালয় উদ্বোধন। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেডের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে চার শতাধিক কর্মীর প্রতিষ্ঠান বিডিকলিংয়ে নতুন করে আরও প্রায় দেড়শো কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে আইটি খাতেই পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বলে জানিয়েছে বিডিকলিং।

আজ শনিবার রাজধানীড় বনশ্রীতে নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ।

উদ্বোধন শেষে ফ্রিল্যান্সিং সেক্টরে বিডিকলিংয়ের অগ্রযাত্রা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ। এ সময় তিনি বলেন, বিশ্বে আইটি সেক্টরে প্রচুর কাজের চাহিদা রয়েছে। সে অনুপাতে আমরা কাজ করতে পারছি না। তবে সুযোগটিকে কাজে লাগিয়ে আমরা দেশের জন্য আরও রেমিট্যান্স নিয়ে আসতে পারি।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিডিকলিং আইটি লিমিটেডের চেয়ারম্যান সাবিনা আক্তার বলেন, আজকের এই দিনটা আমাদের জন্য খুবই আনন্দের। বিডিকলিং আইটি লিমিটেড হাটিহাটি পা-পা করে তার নিজস্ব লক্ষ্যের দিকে ছুটে চলছে। আজকে ছয় হাজার বর্গফুটের এই বিশাল অফিস উদ্বোধন এবং নতুন আরও দেড় শতাধিক মানুষের কাজের ক্ষেত্র তৈরির মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের পানে আরও একধাপ এগিয়ে গেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X