কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাতের দোকানপাট না সরালে ১ এপ্রিল থেকে ব্যবস্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও রাস্তা হতে দোকান, শোরুম, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ইত্যাদির বর্ধিতাংশ অপসারণ-সংক্রান্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি।

সোমবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের ফুটপাত ও রাস্তা থেকে মালামাল ও সরঞ্জামাদি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান যেমন, খাবারের রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক-সামগ্রীর দোকান ও আসবাবপত্রের দোকান নিজ নিজ দোকানের বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা ব্যবহার করছে। এসব কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি তাদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করায় সড়কে যানজটও তৈরি হচ্ছে।

এ অবস্থায় মহানগরীর সব এলাকার সংশ্লিষ্ট দোকান, ওয়ার্কশপ ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে রাখা মালামাল ও সরঞ্জামাদি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

অন্যথায় আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কোদাল, অপরাধ ও সংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X