কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরেও খোঁজ নেই ব্যবসায়ীর, ইটভাটায় পুড়িয়ে ফেলার শঙ্কা স্বজনদের

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

নোয়াখালীর চাটখিলে জাবেদ হোসেন (৩৫) নামে এক ইটভাটা ব্যবসায়ী নিখোঁজ হওয়ার এক বছরেরও বেশি সময় পার হলেও এখনো মেলেনি সন্ধান। স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে অপহরণের পর হত্যা এবং প্রমাণ নষ্ট করতে লাশ ইটভাটায় পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় পুরো ঘটনা ঘিরে রহস্য ও উদ্বেগ দিন দিন বাড়ছে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন নিখোঁজ ব্যবসায়ীর স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৩ মার্চ বিকেলে ব্যবসার আলোচনার কথা বলে জাবেদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়, যা নিখোঁজের ঘটনাকে আরও রহস্যময় করে তোলে।

অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের মধ্যে শঙ্কা তৈরি হয়। প্রথমদিকে বিষয়টি নিখোঁজ হিসেবে দেখা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে অপহরণ ও হত্যার আশঙ্কা জোরাল হতে থাকে।

নোয়াখালী অঞ্চলে ইটভাটা, জমি দখল ও মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ ও সহিংসতার ঘটনা ঘটছে এমন তথ্য বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা গেছে, এসব ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রভাবশালী গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলে, যেখানে চাঁদাবাজি, হুমকি ও হামলার মতো ঘটনা প্রায়ই ঘটে।

চাটখিল ও আশপাশের এলাকাতেও অতীতে ইটভাটা দখল ও ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছে। ফলে জাবেদ হোসেনের নিখোঁজের ঘটনাকেও অনেকেই একই প্রেক্ষাপটে দেখছেন।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজের পরদিনই স্থানীয়ভাবে খবর ছড়ায় জাবেদকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। পরে তার লাশ নাহারখিল এলাকার একটি ইটভাটায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়, যাতে কোনো প্রমাণ না থাকে।

যদিও এ দাবির পক্ষে এখনো আনুষ্ঠানিক কোনো প্রমাণ প্রকাশিত হয়নি, তবে স্থানীয় একাধিক সূত্রে একই ধরনের তথ্য পাওয়া গেছে বলে পরিবার দাবি করছে। এতে ঘটনাটির গুরুত্ব আরও বেড়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, নোয়াখালীর বিভিন্ন এলাকায় অতীতে হত্যার পর লাশ গুম বা পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে অপরাধ সংঘটনের অভিযোগ নতুন নয়।

একই সঙ্গে চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনাও অতীতে একাধিকবার আলোচনায় এসেছে, যা ইঙ্গিত দেয় এ ধরনের সংঘবদ্ধ অপরাধের একটি ধারাবাহিকতা রয়েছে।

নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হলেও শুরুতে তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি এমন অভিযোগ রয়েছে। পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই।

এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি এবং নিখোঁজ জাবেদের লাশ বা ঘটনার গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা যায়নি। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের একটি অংশ এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে প্রত্যক্ষদর্শী বা সাক্ষীর অভাবে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তারা বিভিন্নভাবে হুমকির মুখে রয়েছেন, যা তাদের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নিখোঁজ জাবেদ হোসেনের পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তার স্ত্রী তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। হুমকির কারণে তারা স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না এবং বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগী পরিবার এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তারা র‍্যাব বা পিবিআইয়ের মাধ্যমে তদন্তের আহ্বান জানিয়েছেন, যেন প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

সংবাদ সম্মেলনে নিখোঁজের স্ত্রী শারমিন আক্তার রূপা জানান, ‘অপহরণের পর আমার স্বামী জাবেদ হোসেনকে ইটভাটায় পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারছি। হত্যা করেছে খুনি রাশেদ আর আশরাফ আমি এই ঘটনার বিচার চাই।’

তিনি বলেন, ‘আমার ছেলে মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। এই ঘটনার বিচার চাইতে গেলে খুনিরা আমাকে ও আমার সন্তানদের হত্যা করবে বলে হুমকি দিচ্ছি। আমি এসব বিষয়ে সরকার ও প্রশাসনের কাছে বিচারের দাবি জানাই। মানবিকভাবে হলেও এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X