কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লোগো উন্মোচনে শুরু হলো চতুর্থ উই সামিটের নিবন্ধন

লোগো উন্মোচনে শুরু হলো চতুর্থ উই সামিটের নিবন্ধন

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচনের মাধ্যমে শুরু হলো চতুর্থ ‘উই সামিট’-এর নিবন্ধন প্রক্রিয়া। নারী উদ্যোক্তাদের নিয়ে আগামী ৬ ও ৭ অক্টোবর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হবে এ সম্মেলন।

মুক্তিযুদ্ধের সময়কালের নারীর অবদান এবং স্বাধীনতার বিষয়ের সঙ্গে বর্তমানকে যোগসূত্র করে এবারের উই সম্মেলনের প্রতিপাদ্য সাজানো হয়েছে বলে উইয়ের পক্ষ থেকে বলা হয়। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে আনুষ্ঠানিকভাবে চতুর্থ উই সামিটের লোগো উন্মোচন করা হয়। একই সঙ্গে সম্মেলনে অংশ নিতে ইচ্ছুক নারীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদনের লিংক প্রকাশ করা হয়। উই সদস্য বা যে কোনো নারী উদ্যোক্তা এই লিংকে গিয়ে সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করতে পারেন।

এ বিষয়ে উইয়ের উপদেষ্টা মেজর (অব.) কবির সাকিব বলেন, এবারের উই সামিটে দেশের ৬৪টি জেলার নারী উদ্যোক্তারা আসবেন। বছরে এই দুটি দিনের জন্য আমাদের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।

আর উইয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব এবারের উই সামিটের কথা বেশি করে ছড়িয়ে দিতে যাতে বগুড়ার উদ্যোক্তা বোনটার সঙ্গে কাপ্তাইয়ের বোনটার পরিচিতি হয়। যাতে বাইরের দেশের ক্রেতারা আমাদের আয়োজনে এসে আমাদের পণ্য রপ্তানিতে সহযোগিতা করে। যাতে আমরা বলতে পারি আমরা নারী, আমরা পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X