কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

থানায় কর্তৃপক্ষের জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শিক্ষার্থী রুবাইয়া মেহজাবিন সুহি। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শিক্ষার্থী রুবাইয়া মেহজাবিন সুহি। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

মাইলস্টোন কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজের পক্ষে জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, রুবাইয়া মেহজাবিন সুহি মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যমের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হয়। ফলে তিনি বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকারও তার নেই।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্রসংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উসকানিমূলক জোরালো বক্তব্য দিচ্ছেন।

কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থী না হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

উল্লেখ্য, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১০

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১১

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১২

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৩

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৪

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৬

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৭

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৮

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৯

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

২০
X