কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫০ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে পল্টনে ছাত্রদলের মিছিল

রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: কালবেলা
রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: কালবেলা

সরকারের পদত্যাগের ও দ্বাদশ নির্বাচনী তপশিল বাতিলের রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মিছিল করেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এ সময় নেতাকর্মীরা সড়ক অবরোধের সপক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সড়ক অবরোধকালে দৈনিক বাংলা মোড় থেকে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, আল মামুন, জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহম্মেদ রনি, সোহাগ চৌধুরী, সাকিব সরকার মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রাকিব হোসেন খান, সুলতানা আক্তার মিম, সহনাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাদাত হোসেন মানিক, সহ সাধারণ সম্পাদক শামীম শেখ, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, শাহীন আল মাহমুদ, জাকির হোসেন, আকরাম হোসেন টুটন, সাবেক সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহসাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, তিতুমীর কলেজ ছাত্রদলের খোকা আহম্মেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মজিবুল হক রিপন, শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির ও আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, শামছুল আলম খান সোয়েব, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি, আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের জামিল সিদ্দিকী, মো. টগর প্রধান, মো. রাসেল,জাহিদ হোসেন ফাহিম, হাম্মাদুর রহমানসহ প্রায় শতাধিক বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলছে ৯ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X