কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ২০০ জন ঢাকা মেডিকেলে

পুরোনো ছবি
পুরোনো ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত, গরুর লাথি এবং মাংস কাটতে গিয়ে ২০০ জন আহত হয়েছে।

সোমবার (১৭ জুন) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গরু কাটতে গিয়ে আহতের বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান।

তিনি বলেন, কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় আমাদের এখানে ২০০ জন এসেছে। আহতদের জরুরি বিভাগ থেকে সেলাই এবং চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে ডেমরার সারুলিয়া থেকে গরুর শিংয়ের আঘাতে গুরুতর আহত অবস্থায় মো. বাবুল (৫৫) নামে একজনকে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ১০২ নম্বর ওয়ার্ডের ভর্তি দেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ২০০ জন জরুরি বিভাগে এলে হাসপাতালের জরুরিভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X