ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ৫০

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান দুটি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। আধিপত্য বিস্তার নিয়ে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।

গত কয়েকদিন ধরে খান গ্রুপের মিন্টু খাঁর একটি ঘর উঠানোকে কেন্দ্র করে তালুকদার গ্রুপের জহির শেখ বাধা দেয়। এ নিয়ে মিন্টু ও জহিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে হাবিবুর রহমান তালুকদার ও কবির খানের গ্রুপ ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও অন্যান্য গ্রামের মাতব্বরদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে দুগ্রুপের কমপক্ষে ৫০জন আহত হন। এ সময় মিন্টু খাঁর দুটি বসতঘর ভাঙচুর ও লুট করে প্রতিপক্ষ। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তুজরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান বলেন, তালুকদার ও খা গোষ্ঠীর মধ্যে আগেই থেকেই আধিপত্য বিস্তার নিয়ে মাঝেমধ্যেই সংঘর্ষ হয়। তবে গত দুদিন আগে একটি ঘর উঠানোকে কেন্দ্র করে আজকের দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়।

ভাঙ্গা থানার ওসি আব্দুল আলিম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলেই আছি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এখনও কোনো পক্ষ মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X