বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছবি : কালবেলা
বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছবি : কালবেলা

দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় বরগুনা সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আসাদুল হক সবুজের সভাপতিত্বে বরগুনা পুলিশ সুপারের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর সার্কেল আবদুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন বরগুনার প্রবীণ সাংবাদিক ও স্থানীয় দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটু, সহসভাপতি ও দৈনিক জনতা পত্রিকার বরগুনা প্রতিনিধি গোলাম হায়দার স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান ও দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক মীর জামাল। এ সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বরগুনা সদর সার্কেল আবদুল হালিম বলেন, বীর মুক্তিযোদ্ধা আবেদ খান সাহেবের সম্পাদনায় মাত্র ১ বছরে পাঠক মনে জায়গা করে নিয়েছে। সেইসাথে ডিজিটাল প্লাটফর্মেও শীর্ষ স্থান দখল করেছে। আমি নিজেও অনলাইনে কালবেলাকে ফলো করি। জনপ্রিয় এই কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সভাপতির বক্তব্যে দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদুল হক সবুজ বলেন, দৈনিক কালবেলার এই সাফল্যের কৃতিত্ব শুধু কালবেলা পরিবারের নয়, এই কৃতিত্ব সব পাঠক, বিজ্ঞাপন দাতার। আপনাদের ভালোবাসায় আজকের কালবেলা এত জনপ্রিয়। আপনাদের ভালোবাসায় কালবেলা আগামী দিনে দেশের শীর্ষ গণমাধ্যমের খ্যাতি অর্জন করবে। এ সময় তিনি দৈনিক কালবেলার স্বনামধন্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান ও কালবেলা পরিবারের সব সদস্যদের জন্য দোয়া চেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X