তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফসলি জমির পাশেই ইটভাটা, হুমকিতে পরিবেশ

ফসলি জমির পাশে গড়ে উঠেছে ইটভাটা। ছবি : কালবেলা
ফসলি জমির পাশে গড়ে উঠেছে ইটভাটা। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলায় একটি ইটভাটার কারণে বর্ষার সময় ও শুকনো মৌসুমে ভোগান্তিতে পড়তে হয় ওই এলার স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষের। ইটভাটার কারণে দীর্ঘদিন রাস্তা পাকা না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অন্যদিকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফসলি জমির পাশেই ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয় ও জনস্বাস্থ্য হুমকিতে পড়ছে।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমতলী উপজেলার মো. হোসেন নামে একজন ভাটা মালিক তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়নের পূর্ব ঝাড়াখালী গ্রামে হোসেন ব্রিকস আমতলী (এইচবিএ) নামে একটি ইটভাটা স্থাপন করেন ফসলি জমির পাশেই। এই ভাটাটি তৈরির শুরুতেই এলাকার পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কায় স্থানীয়রা বাধা প্রদান করেন। সেই বাধা উপেক্ষা করে ওই অবৈধ ইটভাটাটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, গ্রামের মধ্যে ফসলি জমির পাশেই বিশাল এরিয়া জুরে ইটভাটাটিতে পুরোদমে ইট প্রস্তুতের কাজ চলছে। নিয়ম না থাকলেও পোড়ানোর জন্য প্রস্তুত রাখা হচ্ছে কাঠ। ইটভাটার এমন ঝুঁকিপূর্ণ কাজে দেখা গেছে শিশুদেরও।

স্থানীয়রা বলেন, ইটভাটার বিষাক্ত দোয়ার কারণে কোনো গাছে ফল হয় না, রাস্তার অবস্থাও খুব খারাপ। বৃষ্টির দিনে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আর শুকনো মৌসুমে এই রাস্তাও সংস্কার হয় না। কারণ ইটভাটার গাড়িতে রাস্তা নষ্ট করে ফেলে। ইট ভাটার কথা শুনলে রাস্তা দিতে চায় না ইঞ্জিনিয়াররা। এই ইটভাটার কারণে এলাকার মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

ইটভাটার মালিক মো. হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তার জন্য আমি লাখ লাখ ইট দিয়েছি। বৃষ্টির সময় রাস্তায় কাদা হতো। ইটভাটা হওয়ার পরে এখন আর কাদা হয় না। একটি পক্ষ আছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাছাড়া ইটভাটা চালানোর জন্য যা লাইসেন্স প্রয়োজন সব আমার আছে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার টুম্পা বলেন, তালতলীতে দুইটা ইটভাটা আছে তাদের লাইসেন্স রয়েছে বলে শুনেছি। ভাটার মালিকের সঙ্গে আমরা বসেছি। তিনি স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে রাস্তাটি সংস্কার করবেন বলে জানিয়েছেন আমাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X