মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অরুণ কান্তি দাশ। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অরুণ কান্তি দাশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অরুণ কান্তি দাশ (৬২) নামে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদিফকিরহাট তাজমহল ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আশরাফ (২২) নামে এক যুবক আহত হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত অরুণ উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাছবাড়িয়া এলাকার অরুণ বাবু বাড়ির তেজেন্দ্র কুমার দাশের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক মিরসরাই শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে ২০১৯ সালের ডিসেম্বরে অবসরে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে অরুণ রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি পিকআপভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই পৌর সদরে অবস্থিত সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়াও আশরাফ নামে একজন আহত হয়েছেন।

নিহতের ছেলে অমিত দাশ বলেন, দুপুরে বাবা হাদিফকিরহাট বাজার থেকে বাড়িতে আসার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাবা রাস্তার পাশে শুয়ে আছে। সেখান থেকে উদ্ধার করে বাবাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অমিত আরও বলেন, অদক্ষ গাড়ি চালকদের কারণে মহাসড়কে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। আমার বাবাও পৃথিবী ছেলে চলে গেছেন। বিকেলে বাবার দাহ কার্য সম্পন্ন হয়েছে।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সরকার বলেন, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত নই। খোঁজ নিয়ে দেখছি। পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X