চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

তুচ্ছ ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
তুচ্ছ ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

তুচ্ছ ঘটনা নিয়ে চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৫ জন আহত হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নগরের জাকির হোসেন সড়কে দুই প্রতিষ্ঠানের ক্যাম্পাস চত্বরে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় কলেজের শিক্ষকরা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাঠে ফুটবল খেলছিল ওমরগনি এমইএস কলেজের একদল শিক্ষার্থী। একপর্যায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজেন দশম শ্রেণির এক শিক্ষার্থীর গায়ে বল পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা কালবেলাকে জানায়, কলেজ মাঠে এমইএস কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। এসময় তাদের ছোড়া একটি বল গিয়ে ইস্পাহানি কলেজের এক ছাত্রীর গায়ে পড়ে। এমইএস কলেজের এক শিক্ষার্থী ওই বল আনতে গেলে ইস্পাহানি কলেজের শিক্ষার্থীর সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই ছাত্রী এমইএস কলেজের শিক্ষার্থীর গায়ে হাত তোলেন। এরপরেই এর প্রতিবাদ করেন এমইএস কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী।

তারা আরও জানায়, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান নিয়ে এবং প্রতিষ্ঠানের গেট বন্ধ করে রাখা হয়েছে। শিক্ষকরা তাদের থামানোর চেষ্টা করলেও শিক্ষার্থীদের বেশ উত্তেজিত অবস্থায় দেখা গেছে। কারও কারও হাতে ছিল লাঠি। উভয় কলেজের শিক্ষার্থীদেরকে বিচার চেয়ে স্লোগান দিতে দেখা যায়।

নগর পুলিশ সুপার (এডিসি পিআর) মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা রয়েছেন। দুই কলেজের অধ্যক্ষরা কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X