চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বঙ্গবন্ধুর ত্যাগের ফসল আজকের বাংলাদেশ’

চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে নগরীর খুলশী থানাধীন টাইগারপাস মোড়স্থ শাহজালাল (রহ.) ও শাহকামাল (রহ.) এর মামা-ভাগিনা মাজার সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের উদ্যোগে ৪১টি ওয়ার্ডে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ষ্ঠ দিনে দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের ফসল আজকের এই বাংলাদেশ। একই সঙ্গে আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ওঠার পেছনে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগের ফসল। বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না। একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ উন্নতির শিখরে উঠত না।

এ সময় মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, বঙ্গবন্ধু এখন আমাদের জাতীয় জীবনে এক অপরিহার্য নাম। তাই শোক দিসবে আমাদের প্রত্যয় হবে- বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্ব যেন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। তাহলেই এ দেশ সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সৈয়দ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো, যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা যুবলীগ নেতা আরিফ, এস.এম ফারুক, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, খুলশী থানা যুবলীগ নেতা কামরুল ইসলাম ইদু, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, হুমায়ুন, যুবলীগ নেতা আব্দুর রহমান সীমান্ত, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ-তথ্য সম্পাদক আরাফাত হোসেন বিজয়, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান, আই.আই.ইউ.সি ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান অপি, খুলশী থানা ছাত্রলীগ নেতা মঈনুদ্দিন আজমীর, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, জহির উদ্দিন বাবু ও ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X