চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চার দিনের রিমান্ডে সাবেক এমপি নদভী

সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মো. নেজাম উদ্দিন নদভীকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) সাতকানিয়া ও লোহাগাড়া থানায় দায়ের হওয়া দুই মামলায় চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট বিচারক এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রসিকিউশন শাখার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড আবেদন করে সাতকানিয়া ও লোহাগাড়া থানা পুলিশ। শুনানি শেষে আদালত দুদিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এদিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১০

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১১

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১২

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৩

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৪

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৫

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৬

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X