চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তাজিয়া মিছিলের নিরাপত্তায় অস্থায়ী সিসি ক্যামরা স্থাপনের পরিকল্পনা সিএমপির

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

চট্টগ্রামে তাজিয়া মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার কভারেজ বাড়ানো এবং শহরের গুরুত্বপূর্ণ রুটে অস্থায়ী ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (৩০ জুন) নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে আসন্ন পবিত্র আশুরা ২০২৫ উদযাপন উপলক্ষে সিএমপি এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে।

নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিরা।

সভায় চট্টগ্রাম শহরের সাতটি তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়। প্রধানত, মিছিলটি যেন দিনে শেষ হয় এবং রাতে কোনো ধরনের মিছিল বা সমাবেশ না করা। এ ছাড়া মিছিলে অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা এবং অংশগ্রহণকারীদের উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে তাদের কোনো ধরনের আতশবাজি বা পটকা বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সিএমপির কর্মকর্তারা জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার কভারেজ বাড়ানো এবং শহরের গুরুত্বপূর্ণ রুটে অস্থায়ী ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মিছিল চলাকালে রাস্তায় যানজট সৃষ্টি না হওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় মিছিল পরিচালনা করতে স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X