চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

২৯৫ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী করল চসিক

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) দীর্ঘদিন ধরে কর্মরত ২৯৫ জন শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে স্থায়ী করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে নগর ভবনে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করেও অনেকেই অনিশ্চয়তার মধ্যে ছিলেন। আমরা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে যোগ্যদের স্থায়ী করেছি। বাকিরাও পর্যায়ক্রমে এ প্রক্রিয়ার আওতায় আসবেন। সেবা নিশ্চিত করতে হলে সেবাদানকারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে হয়। আমরা মেধা, যোগ্যতা ও নিষ্ঠাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছি, যাতে চসিকের সেবা আরও কার্যকর হয়।

চসিক সূত্রে জানা গেছে, সরকারি শিক্ষক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসা ১৭৪ জন এবং ৭৮ জন প্রভাষককে স্থায়ী করা হয়েছে। পাশাপাশি ১৫ জন করে নারী ও পুরুষ চিকিৎসককে মেডিকেল অফিসার পদে, ২ জনকে মেডিকেল কনসালট্যান্ট, ৮ জনকে স্বাস্থ্য সহকারী এবং ৩ জনকে স্বাস্থ্য পরিদর্শক পদে স্থায়ী করা হয়েছে।

বৈঠকে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X