চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রক্ষা পেয়েছে পূজা মণ্ডপ’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা। ছবি : কালবেলা

৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায় ও পূজা মণ্ডপগুলোতে যে আঘাত এসেছিল তা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় উদযাপন পরিষদের নেতারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু চট্টগ্রামের অফিসার্স ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন মজুমদার ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশোক মাধব রায়, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল।

বক্তারা বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের বেঁচে থাকা ও টিকে থাকা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। প্রতিনিয়ত নানা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এই সম্প্রদায়ের মানুষ। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব সংকটে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও।

তারা বলেন, মিথ্যা ও হয়রানিমূলক অনেক মামলাও হয়েছে উদযাপন পরিষদের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে। এসব মামলা দ্রুত প্রত্যাহার করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X