চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পিডিবি কার্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রামে পিডিবি কার্যালয়ে দুদকের অভিযান। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে পিডিবি কার্যালয়ে দুদকের অভিযান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে ২৬ বছর আগে মারা যাওয়া এক কর্মচারীর পেনশনের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নগরের আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ আলম।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বলেন, মৃত কর্মচারীর স্ত্রীর তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করেছি। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।

জানা গেছে, ১৯৯৯ সালে চট্টগ্রামে পিডিবিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত অবস্থায় মারা যান মোজাফফর আহমেদ। তার বাড়ি লোহাগাড়া জেলায়। তার তিন ছেলে। ২০১১ সালে মনোনিত উত্তরাধিকার অর্থাৎ স্ত্রীর কাছ থেকে ক্ষমতা পেয়ে পেনশনের ১৫ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ছেলে। সেই ছেলের তখন বয়স ছিল ১৪ বছর।

সম্প্রতি মৃত মোজাফফরের বঞ্চিত দুই ছেলে দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন। এতে পিডিবি কর্মকর্তাদের যোগসাজশে পিতার পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে তাদের অপ্রাপ্তবয়স্ক ভাইকে দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১০

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১১

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১২

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৩

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৪

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৫

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৬

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৭

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০
X