চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে জোড়া খুন, ফুটেজ দেখে গ্রেপ্তার আরও একজন

গ্রেপ্তার মো. সজিব। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. সজিব। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় খুনের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঘটনাস্থলের আশপাশ থেকে সংগৃহীত সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে শনাক্ত করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম মো. সজিব। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউপির মধ্য কাঞ্চননগর এলাকার মো. সেলিম উদ্দীনের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরীর বহদ্দারহাট ও ফটিকছড়ি উপজেলা থেকে মো. বেলাল ও মানিক নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত জোড়া খুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছেন।

থানা সূত্র জানায়, প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে সদরঘাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে ফটিকছড়ি থানার কাঞ্চন নগরস্থ রাজা রাস্তার মাথা এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (৩০ মার্চ) গভীর রাতে বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে একাধিক মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। প্রাইভেটকারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে চকবাজারের চন্দনপুরায় পৌঁছানোর পর থেমে যায়। তখন বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে দুজন নিহত ও দুজন আহত হন।

নিহতরা হলেন- বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। আহতরা হলেন- রবিন ও হৃদয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মো. সজিবকে সদরঘাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে ফটিকছড়ি থানার কাঞ্চননগরস্থ রাজা রাস্তার মাথা এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার সজিব হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X