চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘দ্রুত নির্বাচনের রোডম্যাপই পারে রাজনৈতিক সংকট দূর করতে’

চট্টগ্রামে দোয়া মাহফিলে বক্তব্য দেন মীর হেলাল। ছবি : কালবেলা
চট্টগ্রামে দোয়া মাহফিলে বক্তব্য দেন মীর হেলাল। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তা দূর করবার একটিমাত্র পথই হচ্ছে দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। দ্রুত নির্বাচনের রোডম্যাপই পারে রাজনৈতিক সংকট দূর করতে।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় কাজীর দেউড়ি শহীদ জিয়া স্মৃতি জাদুঘরের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আলেম ও এতিমদের অংশগ্রহণে খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট করে বলেছেন- জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। সমর্থন অব্যাহত রাখার পরও অন্তর্বর্তী সরকারে মনে হচ্ছে এই সমর্থনের গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। ক্ষমতাসীনদের কেউ কেউ মনে হচ্ছে, বিএনপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাধাতে চায়।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি। শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান। বাংলাদেশের গণমানুষের নেতা। সাধারণ মানুষের মতো অতি সাধারণ জীবন ধারণ করতেন। একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপতি হয়েও ছুটে বেড়াতেন সাধারণ মানুষদের ঘরে ঘরে। ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ নীতিকে বুকে ধারণ করে পথ চলতেন জিয়াউর রহমান। নিরহংকারী এই মানুষটির চাল-চলন, আচার-আচরণ, রুচি-নীতিতে ছিল অতি সাধারণ একজন মানুষের ছাপ। মানুষের প্রতি দরদ আর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন তিনি।

মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। দেশ কোথায় যাচ্ছে, কেউ জানে না। সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছি। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল, তা হয়নি। অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এতে মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, আব্দুল করিম, মিয়া মো. হারুন, সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন হেলাল, গুলজার হোসেন, সাবেক সহসাধারণ সম্পাদক আহাদ আলী সায়েম, জাফর আহমেদ খোকন, তানভীর মল্লিক, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, সাবেক সহসম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, জহিরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম বাবু, মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ মুহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, সাইদুল হক সিকদার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল করিম, থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ, সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, তাজ উদ্দিন তাজু, মোহাম্মদ রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মল্লিক, মো. নুর খান, সাইফুল আলম রুবেল, মোর্শেদ কামাল, সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক এস এম আলী, আবু বক্কর বাবু, নাসির উদ্দিন পিন্টুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X