চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

চিড়িয়াখানায় ৩৩টি অজগর ছানার জন্ম

জন্ম নেওয়া অজগর ছানা। ছবি : কালবেলা
জন্ম নেওয়া অজগর ছানা। ছবি : কালবেলা

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ডিম ফুটে অজগর ছানার জন্ম হয়েছে। এ নিয়ে চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ষষ্ঠবারের মতো অজগর ছানার জন্ম হলো। এ চিড়িয়াখানায় বিভিন্ন সময়ে কৃত্রিম উপায়ে জন্ম নেওয়া ১১৫টি অজগর ছানার মধ্যে ৮০টি সীতাকুণ্ড ইকো পার্ক, হাজারীখিল, চুনতি রিজার্ভ ফরেস্টসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ৪ এপ্রিল প্রথম দফায় সংরক্ষণ করা ২৪টি ডিমের মধ্যে ১১-১৩ জুন ১৭টি, দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল সংরক্ষণ করা ২১টির মধ্যে ২১-২৪ জুন ১৬টি বাচ্চা ফুটেছে।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ কালবেলাকে জানিয়েছেন, দুটি অজগরের ৪৫টি ডিমের মধ্যে ৩৩টি থেকে বাচ্চা হয়েছে। খাঁচায় ডিমগুলো রেখে দিলে সেগুলো নষ্ট হয়ে যেত। তাই আগের বছরগুলোর মতো এবারও ডিম সংরক্ষণ করে বিভিন্ন তাপমাত্রায় ৬৭ থেকে ৬৯ দিন রাখার পর অজগর ছানা জন্ম নিয়েছে।

শুভ বলেন, অজগর ছানাগুলো ১৫ দিন পর চামড়া বদল করবে। এরপর ধীরে ধীরে সেগুলোকে খাবার দেওয়া হবে। তারপর কিছুদিন পর্যবেক্ষণে রেখে সাপগুলো প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আগের বছরগুলোর মতো সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হবে।

২০১৯ সালে প্রথমবার হাতে তৈরি ইনকিউবেটরে পরীক্ষামূলকভাবে অজগরের ডিম ফোটানোর উদ্যোগ নিয়েছিলেন ডেপুটি কিউরেটর শুভ। প্রথমবার ২৫টি বাচ্চা ফোটাতে সক্ষম হওয়ার পর প্রতি বছর এ উদ্যোগ নেন তিনি।

এরপর ২০২১ সালে ২৮টি, পরের বছরগুলোতে ১১টি ও ১৬টি করে অজগর ছানার জন্ম হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। ২০২৪ সালে সব থেকে বেশি ৩৫টি অজগর ছানা জন্ম নেয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X