কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৪ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

চট্টগ্রামে ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে ঝুট গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বাকলিয়া এক্সেস রোডে ঝুটের গুদাম ও একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ২টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এরপর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। এরপর পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি বাসাবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানা যায়, রাত ২টার সময় আগুনের সংবাদ পান তারা। এরপর ৪টি স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাতে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত পুরোপুরি নির্বাপণ করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় বিপদে পড়তে হচ্ছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X