চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থেকে মার্কস অলরাউন্ডার আঞ্চলিক পর্ব শুরু

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

আবারও শুরু হয়েছে বাংলাদেশে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায় এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার গ্রুপ : প্লে-৪র্থ : জুনিয়র স্কুল, ৫ম-৮ম : মিডল স্কুল, ৯ম-দ্বাদশ : হাইস্কুল এবং কলেজ।

বিষয়সমূহ : জুনিয়র স্কুল : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা। মিডল স্কুল : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। হাইস্কুল ও কলেজ : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে www.marksallorunder.com

৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং এবং সেকেন্ড রানার্স আপ প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

৩টি গ্রুপের ৬ টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে সর্বমোট ৫৪ জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক।

জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ১টি করে কম্পিউটার।

মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব শুক্রবার শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। প্রথম প্রতিযোগিতার ভেন্যু ছিল সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ। ১২ সেপ্টেম্বর পরবর্তী ভেন্যু পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এভাবে পর্যায়ক্রমে সারাদেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। যেকোনো প্রয়োজনে ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮টা) ০৯৬১৪ ৫১৬ ১৭১ নম্বরে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X