চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আরও পাঁচ জেলায় মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা

রংপুরে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার উদ্বােধন করা হয়। ছবি : কালবেলা
রংপুরে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার উদ্বােধন করা হয়। ছবি : কালবেলা

সারা দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে আয়োজন করা হয়েছে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়— তিন ধাপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার পরিধি এবার আরও পাঁচ জেলায় বিস্তৃত হয়েছে। এ আয়োজনে অংশগ্রহণের সুযোগ পেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।

৩১ অক্টোবর ও ১ নভেম্বর রংপুর, খুলনা, টাঙ্গাইল, রাজশাহী ও জামালপুরে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ পর্যায়ে অংশগ্রহণ করে রংপুরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা জিলা স্কুল, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল সদরের শিবনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহীর কাজলার মতিহার রুয়েল চত্বরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও জামালপুর উচ্চ বিদ্যালয়।

দেশের সব স্কুল-কলেজের (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা অংশ নিতে পারছে এ আয়োজনে। ধীরে ধীরে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে চট্টগ্রাম, সিলেট, যশোর, নাটোর, পাবনা, নোয়াখালী, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, জামালপুরসহ অনেক জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শ্রেণি অনুযায়ী প্রতিযোগিতার বিভাগগুলো হলো— প্লে থেকে চতুর্থ শ্রেণি : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা; পঞ্চম থেকে অষ্টম শ্রেণি : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা; নবম থেকে দ্বাদশ শ্রেণি : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।

আরও পড়ুন : নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে : হাসনাত আবদুল্লাহ

আয়োজকরা জানান, মার্কস অলরাউন্ডার শুধু প্রতিযোগিতা নয়, এটি নতুন প্রজন্মের প্রতিভা, আত্মবিশ্বাস, মেধা ও সংস্কৃতি বিকাশের অনন্য প্ল্যাটফর্ম। আঞ্চলিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এ আয়োজন শিক্ষার্থীদের শেখার, আবিষ্কারের ও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X