চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা নয়, প্রতিভা-মেধা বিকাশের প্ল্যাটফর্ম

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় বিজয়ীরা। ছবি : কালবেলা
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় বিজয়ীরা। ছবি : কালবেলা

বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে অনুষ্ঠিত মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা পাঁচ জেলায় সম্পন্ন হয়েছে।

আয়োজকদের মতে, মার্কস অলরাউন্ডার শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা, মেধা, সংস্কৃতি ও আত্মবিশ্বাস বিকাশের অন্যতম বড় প্ল্যাটফর্ম। আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্ব পর্যন্ত এ আয়োজন অংশগ্রহণকারীদের জন্য হয়ে উঠেছে শেখা, নিজেকে নতুনভাবে আবিষ্কার করা এবং আরও এগিয়ে যাওয়ার এক বড় সুযোগ।

আগামী ১৪ নভেম্বর থেকে বরিশাল আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ সরকারি কলেজ ও ময়মনসিংহ জিলা স্কুল (ময়মনসিংহ); কলাকলি সেকেন্ডারি হাই স্কুল (কুষ্টিয়া); কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ (দিনাজপুর); ঝিনাইদহ নিউ একাডেমি ও নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে।

এই প্ল্যাটফর্মের প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে— আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। দেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেক স্থানে আঞ্চলিক পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্লে থেকে চতুর্থ শ্রেণি— জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); পঞ্চম থেকে অষ্টম শ্রেণি— মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি— হাইস্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)

ইতোমধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা, নওগাঁ, কিশোরগঞ্জ, ভোলা, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ, সিরাজগঞ্জ, রংপুর, রাজশাহী, খুলনা, টাঙ্গাইল ও জামাল্পুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X