চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বর্জ্য ব্যবস্থাপনা শিখতে চট্টগ্রামে সুদানের প্রতিনিধিদল

চসিক কার্যালয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সুদানের প্রতিনিধিদল। ছবি : কালবেলা
চসিক কার্যালয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সুদানের প্রতিনিধিদল। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্য ব্যবস্থাপনা দেখতে এসেছে দক্ষিণ সুদানের একটি প্রতিনিধিদল। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চসিকের অভিজ্ঞতা জানতে দক্ষিণ সুদানের দলটি এসেছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নগরীর টাইগারপাস চসিক কার্যালয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলটি। ওই দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তারা এবং জাইকার কর্মকর্তারা।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে চসিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

দক্ষিণ সুদানের প্রতিনিধিদলের কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X