কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সুদানের আরএসএফের আরেক নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফের নেতা আবদেল রহিম হামদান দাগালোর (আবদেল রহিম) পর এবার আরএসএফের আরেক কমান্ডার আব্দুল রহমান জুমার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার (৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষে এক বিবৃতিতে এই ভিসা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, মানবাধিকারের চরম লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে আরএসএফ জেনারেল ও পশ্চিম দারফুরের সেক্টর কমান্ডার আব্দুল রহমান জুমার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে পররাষ্ট্র দপ্তর।

বিশ্বস্ত সূত্রের বরাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ জুন জেনারেল জুমার নেতৃত্বে আরএসএফ বাহিনী পশ্চিম দারফুরের গভর্নর খামিস আব্বাকার ও তার ভাইকে অপহরণ করে হত্যা করেছে। খামিস আরএসএফের কর্মকাণ্ডের নিন্দা করে বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই তারা এ কাজ করেছে।

বর্তমানে মার্কিন অর্থ মন্ত্রণালয় সুদানের আধাসামরিক বাহিনীর নেতা আবদেল রহিম হামদান দাগালোর (আবদেল রহিম) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

এই নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আবদেল রহিমের নেতৃত্বে আরএসএফ সদস্যরা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এর মধ্যে আছে বেসামরিক লোকজনের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত হত্যাকাণ্ড, যৌন সহিংসতার ব্যবহার।

এ বছর ১৫ এপ্রিল আরএসএফ এবং সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) মধ্যে সংঘাত শুরু হয়। তখন থেকে উভয়পক্ষই অস্ত্রবিরতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আরএসএফ এবং মিত্র মিলিশিয়ারা দারফুর এবং অন্যান্য স্থানে বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘন করেছে।

ট্রেজারি ফর টেরোরিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সে আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই নেলসন বলেন, সুদানে মারাত্মক এবং বিস্তৃত মানবাধিকার লঙঘনের জন্য দায়ী যারা তাদের জবাবদিহির আওতায় আনতে এই নিষেধাজ্ঞা।

আবদেল রহিম আরএসএফের একজন উচ্চপদস্থ নেতা। তিনি আরএসএফের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহামেদ হামদান দাগালোর ভাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১০

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১১

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১২

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৩

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৪

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৫

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৭

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৮

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৯

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

২০
X