কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সংঘর্ষে সুদানের আইকনিক ভবনে আগুন

সেনাবাহিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীর সংঘাতে জ্বলছে জিএনপিওসি টাওয়ার। ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীর সংঘাতে জ্বলছে জিএনপিওসি টাওয়ার। ছবি : সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমের বিখ্যাত ভবন আইকনিক গ্রেটার নাইল পেট্রোলিয়াম ওয়েল কোম্পানি টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী ও তাদের প্রতিপক্ষের মধ্যে সংঘাতের সময় খার্তুমের এই বিখ্যাত ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় সময় গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুতল এই বাণিজ্যিক ভবনটি খার্তুমের আইকনিক একটি স্থাপনা হিসেবে পরিচিত। এটি খার্তুমের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি।

ভিডিও ফুটেজে দেখা যায়, কাচে ঘেরা ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, এতে কেউ হতাহত হয়েছেন কি না, এসব নিয়ে কিছুই জানা যায়নি। সবশেষ সংঘাতে খার্তুমে জিএনপিওসি টাওয়ার ছাড়াও সুদানের বিচার মন্ত্রণালয় ও সুদানিস স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজি অর্গানাইজেশন ভবন আগুনে পুড়েছে।

চলতি বছর এপ্রিলের মাঝামাঝি সুদানে সংঘাত ছড়িয়ে পড়ে। জেনারেল আবদেল ফাতাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আরএসএফ প্রকাশ্যে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে। সেই থেকে দেশটিতে থেমে থেমে সংঘাত চলছে। গত আগস্টে প্রকাশিত জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X