কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে বন্ধ হচ্ছে জাতিসংঘ মিশন

পুরোনো ছবি
পুরোনো ছবি

গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘের মিশন বন্ধ করে প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। রোবাবর থেকে দেশটিতে মিশনের কার্যক্রমে ইতি টানবে বৈশ্বিক সংস্থাটি। এরপর সোমবার থেকে পরবর্তী তিন মাসের মধ্যে দেশটি থেকে মিশনের সব কর্মকর্তা প্রত্যাহার করা হবে। খবর আলজাজিরার।

সুদান সরকারের অনুরোধের পর গত শুক্রবার (১ ডিসেম্বর) জাতিসংঘের এই মিশন বন্ধ করতে ভোটের আয়োজন করে নিরাপত্তা পরিষদ। ভোটাভুটিতে মিশন বন্ধের পক্ষে ১৪টি দেশ ভোট দিয়েছে। তবে রাশিয়া ভোটদানে বিরত ছিল।

সুদানে জাতিসংঘের মিশনটির নাম ইউনাইটেড নেশন্স ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসট্যান্স মিশন (ইইএনআইটিএএমএস)। ২০২০ সালে স্বৈরাচারী ওমর আল বশির সরকারের পতন হলে দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনে সহায়তা করতে এই মিশনের যাত্রা হয়েছিল।

গত মাসে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বর্তমানে এই মিশনে ২৪৫ জন সদস্য কর্মরত আছেন। তাদের মধ্যে ৮৮ জন পোর্ট সুদানে। আর বাকিরা নাইরোবি ও আদ্দিস আবাবায় কর্মরত।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এই সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের উপরাষ্ট্রদূত জেমস কারিউকি বলেছেন, আমাকে পরিষ্কার করতে দিন; এই মুহূর্তে যুক্তরাজ্য এই মিশন বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি।

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে সুদানে আন্তর্জাতিক উপস্থিতি কমে গেলে দেশটির বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা চালানো অপরাধীরা আরও উৎসাহিত হবে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সুদানে বেসামরিক সরকারের পতন ঘটিয়ে শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান। ফলে সুদানের জন্য গণতন্ত্রের দিকে যাত্রা আরও কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতিতে সুদানকে গণতন্ত্রে ফেরাতে চলতি বছরের ১৫ এপ্রিল আরেকটি চুক্তি হওয়ার কথা ছিল। তবে সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক সহযোগী ও বেসামরিক বাহিনী আরএসএফপ্রধান মোহাম্মদ হামদান দাগলুর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে আলোচনা ব্যর্থ হলে ১৫ এপ্রিল রাজধানী খারতুমে সেনাবাহিনীর ব্যারাকে হামলা করে বসে আরএসএফ। এ হামলার পর সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত এবং ৬০ লাখ মানুষ গৃহচ্যুত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

১০

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

১১

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১২

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১৩

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১৪

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৫

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৬

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৭

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৮

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৯

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

২০
X