আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:২৩ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা নিয়ে গেল দুর্বৃত্তরা 

চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ ১ লাখ টাকা ও পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর নাম মোহাম্মদ কলিমউল্লাহ (৩০)।

শনিবার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার চাতুরী ইউনিয়নের শাহ ই দরবার ইসলামী কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ভুক্তভোগী কলিমউল্লাহ আনোয়ারা সদরে গনি মার্কেটের সামনে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। তিনি চাতুরী ইউনিয়নের রুদুরা গ্রামের মৌলানা মুজাম্মেল হকের ছেলে।

কলিমউল্লাহ জানান, রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল করে ৩ জন যুবক পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে সাইকেল থেকে ফেলে দেয়। এ সময় তারা আমাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে আমার থেকে নগদ এক লাখ টাকা ও ৫টি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা বলেন, ছুরিকাঘাতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আমরা তাকে ভর্তি করেছি।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, রাতে টাকা ছিনতাইয়ের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X