নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ালটন পণ্য মেরামতে ফ্রি সার্ভিস ঘোষণা

বন্যায় ক্ষতিগ্রস্ত ওয়ালটন পণ্য মেরামতে ফ্রি সার্ভিস ঘোষণা

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তহয়েছে বিপুল সংখ্যক গ্রাহকের পরিবারে ব্যবহৃত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য। ওই সব পণ্য মেরামতে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি সার্ভিস দিবে ওয়ালটনের কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট (সিএসএম)।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক বিশেষ সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী মেরামতে গ্রাহকদের ফ্রি সার্ভিস প্রদানের জন্য সিএসএম বিভাগকে নির্দেশনা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। তার নির্দেশনার প্রেক্ষিতে বন্যাদুর্গত ওয়ালটন পণ্যের গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস প্রদানের ঘোষণা দিয়েছে সিএসএম বিভাগ।

ওয়ালটন সিএসএম বিভাগের প্রধান শিবদাস রায় বলেন, সম্প্রতি আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলার লাখ লাখ পরিবারের ঘরবাড়ী পানিতে তলিয়ে গেছে। ফলে, এই অঞ্চলের সিংহভাগ পরিবারে ব্যবহৃত ওয়ালটনের বিভিন্ন ধরণের ইলেকট্রনিক্স, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব পণ্যের সার্ভিসিং এর প্রয়োজন পড়বে। তাই বন্যা কবলিত গ্রাহকদের জন্য ওয়ালটন পণ্য মেরামতে ফ্রি সার্ভিস প্রদান করা হবে।

তিনি জানান, গ্রাহকদের দুর্দিনে ওয়ালটন পরিবার সর্বদা পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্যোগ এলাকায় ওয়ালটনের যেসব গ্রাহকের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতে সার্ভিসিং চার্জ ফ্রি করা হয়েছে। এছাড়াও পণ্য মেরামতে নতুন কোনো স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ লাগলে সেসব যন্ত্রাংশের দামের উপরও গ্রাহকদের বিশেষ ছাড় দেয়া হবে। গ্রাহকেরা ১৬২৬৭ বা ০৮০০০০১৬২৬৭ (টোল ফ্রি) নাম্বারে ফোন করে এই সুবিধা নিতে পারবেন।

উল্লেখ্য, বন্যার শুরুতেই ‘মানুষের পাশে, মানুষের জন্য’ স্লোগানে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় ওয়ালটন পরিবারের সদস্যরা। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে এগিয়ে আসে ওয়ালটনের স্থানীয় ডিস্ট্রিবিউটর, ডিলার, প্লাজার বিক্রয় প্রতিনিধি ও সিএসএম বিভাগের প্রতিনিধিরা। এছাড়াও ওয়ালটন কর্পোরেট অফিস থেকেও সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। বন্যা পরবর্তী পরিস্থিতিতে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত ওয়ালটনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য ফ্রি সার্ভিস প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X