কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

৭ম চট্টগ্রাম মোটর ফেস্টে ইয়ামাহা’র দৃষ্টিনন্দন আয়োজন

৭ম চট্টগ্রাম মোটর ফেস্টে ইয়ামাহা’র দৃষ্টিনন্দন আয়োজন

চট্টগ্রামের জি.ই.সি কনভেনশন হলে ১৭ থেকে ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ‘৭ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৪’। যেখানে নজরকাড়া সব আয়োজন নিয়ে হাজির হয়েছে এসিআই মটরস্- ইয়ামাহা।

বাইক ডিসপ্লে এবং টাচ এন্ড ফিল এক্সপেরিয়েন্স অ্যাক্টিভিটি এই দুই ভাগে সাজানো হয়েছে ইয়ামাহার আয়োজন। মোটর ফেস্টে বরাবরের মতই বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক আরওয়ানএম।

১০০০ সিসির এই বাইকটি ইয়ামাহার সুপার স্পোর্টস বাইক, যা বাইক রেসের বিখ্যাত আসর মটোজিপি রেসিং ট্র্যাকে দাঁপিয়ে বেড়ায়। এ ছাড়াও বাড়তি আকর্ষণ হিসেবে ছিল সদ্য বাজারে আসা এফ জেড এস ভার্সন ৪। বর্তমানে বাইকপ্রেমীদের কাছে এই মডেলটি অত্যন্ত জনপ্রিয়। মেলায় ইয়ামাহা বাংলাদেশ তাদের অন্যান্য জনপ্রিয় মডেলগুলো যেমন আরওয়ানফাইভ ভার্সন ৪, এফজেডএক্স, এমটি১৫ এর মতো মোটরবাইক প্রদর্শন করে।

এ ছাড়া বাইকের টাচ এন্ড ফিল এক্সপেরিয়েন্স দিতে ইয়ামাহার আয়োজনে ছিল টেস্ট রাইড, জিমখানা রাইড ও স্ট্যান্ট শো-এর মতো আকর্ষণীয় অ্যাক্টিভিটি, যা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।

উক্ত মোটর ফেস্টে এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও ইয়ামাহা’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X