কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার

৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারের প্রচারপত্র। সৌজন্য ছবি
৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারের প্রচারপত্র। সৌজন্য ছবি

মালয়েশিয়ার ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার। এই ফেয়ারে ক্যাম্পাসটিতে চালু ৬টি ফ্যাকাল্টির প্রোগ্রামগুলো এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন।

গণমাধ্যমে রাফীদ সোবহানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকার হলরুমে (লেভেল ১২) এই ফেয়ার চলবে।

এই ফেয়ারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীরা জানতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে ৬টি ফ্যাকাল্টির মোট ২৩টি প্রোগ্রামে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স চালু আছে। প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারে শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের পছন্দের প্রোগ্রাম বেছে নিতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস শিক্ষার্থীদের আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ ও শিক্ষা সহায়তা অফার করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ ১ শতাংশের ভেতরে অবস্থান করছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে যার অবস্থান ২৬৫। ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এর অবস্থান ৯ম। বাংলাদেশ সরকার অনুমোদিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।

এছাড়াও বার্তায় বলা হয়, আরও বিস্তারিত জানতে ৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ারে আসুন।

ভিজিট করুন : www.bangladesh.ucsiuniversity.edu.my www.facebook.com/ucsiuniversitybangldeshbranchcampus

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১০

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১১

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১২

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৩

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৪

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৫

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৭

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৮

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৯

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

২০
X